
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
এত দিন তিনি আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে নিযুক্ত ছিলেন।
মঞ্জুরুল হোসেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মাতুব্বর বাড়ির কৃতী সন্তান। তিনি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। আইন বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি সরকারিভাবে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ভারত সফর করেছেন।
তিনি ১৮তম জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে বিচার বিভাগের চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-৪-এর সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া বিএনপি, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, কলাপাড়ার কৃতী সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে কলাপাড়া উপজেলার মানুষ গর্বিত।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে