
পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট চাষের আড়ালে গাঁজা চাষ করছিল এক কৃষক। গতকাল শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি গাঁজার গাছসহ তাকে আটক করেছে পুলিশ।
ওই গাঁজা চাষির নাম মো. আবুল হোসেন হাওলাদার (৪৭)। তিনি একই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আন্দুয়া গ্রামে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বসতঘরের পাশে পাট খেতের মধ্যে ২টি গাঁজার গাছ রোপণ করেছিল। গাছ দুটি কেটে বসতঘরের টিনের ওপর রোদে শুকিয়ে গাঁজা বানানোর প্রস্তুতি নিচ্ছিল।
ওসি আরও জানান, মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে