
পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিব কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই বাল্কহেডটি কারখানা এলাকা থেকে দেওপাশার দিকে যাচ্ছিল। শাকিব নিজেই বাল্কহেডটি চালাচ্ছিলেন। ঘটনার সময় বাল্কহেডের ওপর বসা ছিলেন তিনি। খান বাড়ি এলাকা অতিক্রম করার সময় বাল্কহেডের ওপরের অংশ একটি নিচু সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে বাল্কহেডে বসে থাকা শাকিবের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথাটি কেটে গিয়ে বাল্কহেডের ওপরে পড়ে যায়।
পুলিশ জানায়, যেহেতু মাথা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এটি একটি অস্বাভাবিক ও গুরুতর দুর্ঘটনা, তাই বিষয়টি তদন্তের জন্য সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
২ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৬ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩১ মিনিট আগে