
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সহকারী তহশিলদার) জাহিদুল ইসলামের বিরুদ্ধে তরমুজ পরিবহনে বাধা ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে তরমুজচাষিরা মানববন্ধন করেছেন। ২৫ ফেব্রুয়ারি বিকেলে গহিনখালী লঞ্চঘাটে তরমুজচাষিরা এই মানববন্ধন করেন।
স্থানীয় তরমুজচাষিদের অভিযোগ, পরিবহনের সুবিধার্থে চলতি মৌসুমে ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের তরমুজচাষিরা অস্থায়ী একটি ঘাট করে নৌপথে তরমুজ বাজারজাত শুরু করেন। কিন্তু ২৫ ফেব্রুয়ারি দুপুরে ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম গিয়ে ওই ঘাট থেকে তরমুজ পরিবহন করতে চাষিদের বাধা দেন। সেই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন আরেকটি ঘাট থেকে তরমুজ পরিবহনে চাপ প্রয়োগ করেন। তাঁর কথা মেনে না নিলে আইনি ব্যবস্থা নেবেন বলে হুমকি দেন।
একপর্যায়ে চাষিদের সুবিধামতো ঘাট থেকে তরমুজ পরিবহন করতে হলে ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী জাহিদুল এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন চাষিরা।
এ ঘটনার প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গহিনখালী লঞ্চঘাট-সংলগ্ন অস্থায়ী ঘাটে মানববন্ধন করেন তরমুজচাষিরা।
কর্মসূচিতে গহিনখালী গ্রামের তরমুজচাষি বশির উদ্দিন বলেন, ‘খাল ভরাট হয়ে যাওয়ায় আমরা আমাদের সুবিধার্থে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে এখানে ঘাট করে তরমুজ বাজারজাত করি। কিন্তু জাহিদ তহশিলদার এসে আমাদের এখান থেকে তরমুজ পরিবহন করতে নিষেধ করেন। এখান থেকে তরমুজ পরিবহন করতে হলে তাঁকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এ ছাড়া কৃষকদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তহশিলদার।’
একাধিক তরমুজচাষি জানান, চাষিদের সুবিধামতো যেখানে ভালো হয়, সেখান থেকে তরমুজ পরিবহন করবে। কিন্তু তহশিলদার কাউকে নির্দিষ্ট ঘাট থেকে তরমুজ পরিবহন করতে চাপ দিতে পারেন না। এটা অন্যায়, এটা জুলুম।
এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘গহিনখালী একটি বিআইডব্লিউটিএর ঘাট এবং উপজেলা প্রশাসনের আরেকটি ঘাট আছে। মাঝখানে একটি সিন্ডিকেট নতুন করে একটা ঘাট বসিয়েছে। এই ঘাটে বাধা দেওয়ার জন্য আমি গিয়েছি। বলেছি যে নতুন করে এই ঘাট আপনারা করতে পারবেন না। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। কোনো কৃষক লিখিত অভিযোগ করলে উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে