
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এম কেরামত আলী হল প্রাঙ্গণে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ১০টায় হওয়া উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সুপারনোভা দল চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ক্যাফেটেরিয়া দল।
খেলায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম, ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও খেলাটি উপভোগ করেন।
সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, ‘ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব ভূমিকা রেখে এসেছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে আমরা পাশে থাকব।’ ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল বাশার খান এম কেরামত আলী হলকে স্মৃতিময় স্থান হিসেবে উল্লেখ করে বলেন, ‘২০০৭ সালে আমি এই হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। এমন ইতিবাচক ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, এম কেরামত আলী হল প্রাঙ্গণে ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ ব্যতিক্রমী টুর্নামেন্টে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে