
বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর) উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা জোরদারসহ তিন দিনব্যাপী বিভিন্ন উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এ ছাড়া কুয়াকাটার সব হোটেল-মোটেলে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল মালিক কর্তৃপক্ষ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন দিনের ছুটিতে কুয়াকাটা পর্যটন ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন উৎসবের ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে মহিপুর থানা ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে।’
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশ নেবেন।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ।’
কুয়াকাটা পর্যটন পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পুলিশ মোতায়েন আছে।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পর্যটকদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। আসা করছি আমাদের এই উৎসবে অনেক পর্যটকের সমাগম হবে।’

রাজধানীর যানজট কমাতে ঢাকার চারটি আন্তনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে...
১১ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে নাঈম হোসেন (১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। সোমবার বিকেলে হর্নি দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১৬ মিনিট আগে
ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে