পাবনার সাঁথিয়ায় মাদক কারবারের টাকা ও পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গতকাল বুধবার গফুরের ছেলে আলমের সঙ্গে টাকার ভাগ নিয়ে ঝগড়া হয়।
এরই জের ধরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ময়েন তাঁর লোকজন নিয়ে আলমের বাড়িতে যায়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আলমের পিতা আব্দুল গফুর (৭০), আবুল হোসেনের ছেলে মানিক (৪৩), আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন (৪৫), সেলিমের স্ত্রী ময়ূরী খাতুন (৩৪) আহত হয়। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিককে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ এ ঘটনায় ময়েন উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন (৪৩) ও সজীবকে (২৫) আটক করেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকাপয়সা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের আব্দুল গফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে