
পাবনা সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নেতারা। আজ সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাঁদের কাছে ঈশ্বরদী থেকে প্রকাশিত সংবাদপত্র সম্পর্কে জানতে চান এবং কিছু স্মৃতির কথা স্মরণ করেন।
সাংবাদিক নেতারা রাষ্ট্রপতিকে ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি গ্রহণ করেন এবং আগামীতে প্রেসক্লাব পরিদর্শনে তাঁর ইচ্ছের কথা ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব সরওয়ার আলম, রাষ্ট্রপতির একান্ত সচিব দিদারুল ইসলাম ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ কিরণ, খোন্দকার মাহাবুবুল হক, এস এম রাজা, সেলিম সরদার, জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সিন্টু, শেখ মেহেদী হাসান, শহিদুল্লাহ খান প্রমুখ।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৮ মার্চ থেকে চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় অবস্থান করছেন। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের পর রাষ্ট্রপতির নিজ জেলা পাবনায় এটিই প্রথম সফর। মঙ্গলবার (৩১ মার্চ) তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মহাদেবকে আটক করেছে পুলিশ, মাহবুব নামের আরেকজন পলাতক রয়েছেন। নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
৩০ মিনিট আগে
রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
৩৯ মিনিট আগে
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) কৃষিশ্রমিকদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ সময় শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরের সামনেও বিক্ষোভ
৪০ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪১ মিনিট আগে