
পাবনার সাঁথিয়ায় প্রেমের স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়িতে বিষ পান করে স্বপন প্রামাণিক (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত স্বপন পাবনা সদর উপজেলার খয়েরসুতী গ্রামের ইমাম প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার দাবি করে গতকাল সকালে ওই নারীর বাড়িতে চলে যান স্বপন। প্রেমের স্বীকৃতি আদায় করতে প্রেমিকার বাড়িতে গিয়ে প্রথমে নিজের হাত কাটেন প্রেমিক স্বপন। একপর্যায়ে নিজের কাছে রাখা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় এলাকাবাসী তাঁকে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি ঘটনার পরপরই ওখানে গেলে দেখতে পাই, স্বপন গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে। পরে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
ঘটনার পর পালিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। এ ছাড়া সেই ক্লিনিকও বন্ধ রয়েছে।
গতকাল রাতে স্বপনের স্ত্রী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেখানে গিয়ে জানতে পারি যে, লোকটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে লাশ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে