
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম (১৯) ভাঙ্গুড়া ইউনিয়নের হারোপাড়া গ্রামের আহসাব আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম দুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব ভেজাল দুধ তিনি দেশের বিভিন্ন চিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় দুধ ব্যবসায়ী খাইরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় সেখান থেকে ২০ লিটার ক্ষতিকর তেল, দুটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে ২০ লিটার ক্ষতিকর তেল ও দুটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল দুধের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে