
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ফ্যাসিবাদের মূল শিকড় উপড়ে দিতেই শিক্ষার্থীরা জীবন দিয়েছে। নতুন করে ফ্যাসিবাদের মতো চোখ রাঙাতে চায় কুচক্রী মহল। বেড়া সাঁথিয়ার মাটিতে এই কুচক্রী মহল বা আওয়ামী দোসরদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। চাঁদাবাজি ও দখলদারির রাজনীতিকে জনগণ লাল কার্ড দেখাবে।
আজ শুক্রবার (২৯ আগষ্ট) দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলা অডিটরিয়ামে সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের ভাবনায় পাবনা-১ আসন’ শীর্ষক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজিবুর রহমান এসব কথা বলেন।
নাজিবুর রহমান মোমেন বলেন, বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতেই শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারা ট্যাগ ও বিভাজনমুক্ত দেশ দেখতে চেয়েছিল। আগামীতে যাঁরাই সংসদে যাবেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে। জুলাই যোদ্ধারা যেভাবে চাইবে, আগামীতে সেভাবে দেশ গঠন করতে হবে। দেশে বেকার যুবক ও তরুণদের চাকরির ব্যবস্থা করতে হবে। প্রকৃত প্রশিক্ষণমূলক শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
পাবনা-১ আসনের এই সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংঘটিত হয়েছে। আগামীতেও এসব আধিপত্য রুখে দিতে হবে। আগামীতে যাঁরাই সরকার গঠন করবেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। স্বৈরাচারের দাপট ক্ষণস্থায়ী। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করবেন।
সাঁথিয়া-বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও উপদেষ্টা সাঈদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স পাবনার আহ্বায়ক রাসেল হোসাইন, শহীদ জুলকারনাইনের বাবা আব্দুল হাই হাদী, সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনিছুর রহমান, জুলাই ওরিয়ার্স পাবনার আহবায়ক আরিফুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র আরিফুল ইসলাম, সাঁথিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি শিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা ছাত্রদল নেতা সালমান বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারসহ সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২১ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে