
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের অভিযানে অপহরণকারী চক্রের আট সদস্যকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় অপহৃত দুই কলেজশিক্ষার্থীকে। জব্দ করা হয় অপহরণকাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন।
আজ বুধবার (২০ মে) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক ও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫), সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)।
উদ্ধার দুই শিক্ষার্থী হচ্ছে ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) ও তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮)।
আজ বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান।
রেজিনূর রহমান জানান, ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে প্রান্ত ও তার বন্ধু তন্ময় গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেলে ঈশ্বরদী থেকে পাবনা শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে তারা অপহরণকারীদের খপ্পরে পড়ে এবং রাত সাড়ে ৯টার দিকে প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে কল দিয়ে অপহরণকারীরা জানায় যে, দুজনকে এক মেয়েসহ আটকে রাখা হয়েছে। তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা দাবি করা হয়। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি পাবনা জেলা ডিবি পুলিশকে জানায়।
এরপর পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামে। একপর্যায়ে রাত দেড়টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের আট সদস্যকে আটক ও অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান আরও জানান, অভিযানকালে অপহরণকাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে