
গ্রিসে পাঠানোর কথা বলে ইরানে আটকে রেখে ৯ যুবককে নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের খিদিরপুর গ্রামের আলমগীর হোসেন এই চক্রের সঙ্গে জড়িত।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার আটঘরিয়ায় দেবোত্তর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, উপজেলার খিদিরপুর গ্রামের শফিকুল ইসলাম মোল্লার ছেলে আলমগীর হোসেন তাঁদের গ্রিসে নেওয়ার প্রস্তাব দেন। তাঁর কথায় রাজি হয়ে ঈশ্বরদী উপজেলার মিরকামারি গ্রামের মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম; জয়নগর গ্রামের খোকন আলী; রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবনধারপুর গ্রামের খায়রুল ইসলাম; কুষ্টিয়ার মীরপুর উপজেলার খাড়াল্লা গ্রামের জাহিদুল ইসলামসহ মোট ৯ জন জনপ্রতি দুই লাখ টাকা করে দেন।
ভুক্তভোগী মোজাহিদুল ইসলাম ও সাইফুল আলম বলেন, তাঁদের নৌপথে গ্রিসে পাঠানোর কথা বলা হলেও ইরানে নিয়ে একটি নির্জন স্থানে প্রায় তিন মাস আটকে রাখা হয়। সেখানে তাঁদের কাছ থেকে জনপ্রতি আরও সাত লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
আরেক ভুক্তভোগী খোকন আলী বলেন, নির্যাতনের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে অতিরিক্ত অর্থ পাঠানোর অনুরোধ করেন তাঁরা। পরিবারগুলো ধারদেনা ও সম্পদ বিক্রি করে টাকা জোগাড় করে পাঠালে তাঁরা মুক্তি পান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত দালাল আলমগীর হোসেনের মোবাইল নম্বরে ফোন করা হলে একজন ফোন রিসিভ করে তাঁর ভাই পরিচয় দেন। তিনি জানান, এই নম্বরটি আলমগীরের নয়। পরে আলমগীরের সঙ্গে কথা বলতে চাইলে ও তাঁর মোবাইল নম্বর চাইলে তিনি তা দিতে রাজি হননি।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সারা দিন জেলা পুলিশের মিটিংয়ে ছিলাম। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে