
পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলে অভিযান চালিয়ে বিপুল চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চলে। জব্দ করা জালের মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা। পরে এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫৫০টি চায়না দুয়ারি জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে হান্ডিয়াল ইউনিয়নের চলনবিল এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ ৫৫০টি চায়না দুয়ারি জালের বর্তমান বাজারমূল্য ২২ লাখ টাকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জালের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি জানান, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে