
নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল। রোববার সকালে সংগঠনটির নেতাকর্মীরা নিঝুমদ্বীপের বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন। নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিনের সহযোগিতায় শনিবার থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।
আশরাফ উদ্দিন জানান, শনিবার আদর্শগ্রাম, মোল্লাগ্রাম, মদিনাগ্রাম, মুন্সিগ্রাম ও বান্দাখালীসহ একাধিক গ্রামে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিনে প্রায় ৩০০ পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এসব খাবার পৌঁছে দেন। পূর্বে প্রস্তুত কোনো তালিকা ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, চনাচুর, বিস্কুট এবং দুটি করে খাবারের স্যালাইন।
তিনি আরও বলেন, “হাতিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নিঝুমদ্বীপ। এখানকার অনেক মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থাও নেই। কেউ কেউ বাজারেও যেতে পারছেন না। কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এখনও পর্যন্ত নিঝুমদ্বীপে সরকারি উদ্যোগে কোনো ত্রাণ বিতরণ শুরু হয়নি।”

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে