
নোয়াখালীর হাতিয়ায় উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস থেকে সৃষ্টি হওয়া অগ্নিকাণ্ডে নারী, শিশুসহ দগ্ধ হয়েছেন ৯ জন। তাঁদের সবাই রোহিঙ্গা। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারে এ ঘটনা ঘটে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
দগ্ধরা হচ্ছেন, ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্ল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও রাসেল (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টারের এক রোহিঙ্গা তাঁর রান্নাঘরে থাকা একটি গ্যাসের সিলিন্ডার বের করেন। সিলিন্ডারটিতে গ্যাস প্রায় শেষপর্যায়ে ছিল। অব্যবহৃত কিছু গ্যাস সিলিন্ডারে থেকে যাওয়ায় তিনি কক্ষের বারান্দায় এনে সেগুলো ছেড়ে দেন। এতে গ্যাসগুলো বাতাসে মিশে পাশের রান্না ঘরে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিকাণ্ড হয় ও আশপাশে থাকা নারী এবং শিশুসহ ৯ জন দগ্ধ হয়। পরে অন্য রোহিঙ্গারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিদগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান বলেন, নয়জনের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
ভাসানচর থানার ওসি কাওসার আলম ভুঁইয়া বলেন, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুনে কোনো কক্ষের ক্ষয়ক্ষতি হয়নি।
ভাসানচর আশ্রয়ণের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহফুজুর রহমান জানান, অব্যবহৃত কিছু গ্যাস একটি সিলিন্ডার থেকে ছেড়ে দেওয়ার কারণে বাতাসে গ্যাস মিশে গিয়ে এ ঘটনা ঘটেছে। আগুনে কোনো কক্ষের বড় ধরনের ক্ষতি হয়নি। এ ঘটনায় ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে