
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে এজেন্টের উধাও হওয়ার ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকেরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং জমা করা অর্থ দ্রুত ফেরতের দাবি জানান।
রোববার দুপুর ১২টার দিকে গোপালপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে কয়েক শ গ্রাহকের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১ মে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ইশফাক ইয়াছিন প্রায় ৩ হাজার গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। পরে গ্রাহকেরা ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁদের জমা করা অর্থ যথাযথভাবে ব্যাংকে জমা না করে আত্মসাৎ করা হয়েছে।
বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, প্রাথমিকভাবে আত্মসাৎ করা অর্থের পরিমাণ প্রায় ২ কোটি টাকা। ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি, বরং নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধন থেকে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ইশফাক ইয়াছিন ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে