
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা এবং অরেকটি বাস ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজিচালক রেজু মিয়া (৬৫), একই এলাকার বেচু মিয়া (২৬), আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী জাবেদ হোসেন (৪০)।
স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস রাতে গ্যাস নিতে কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। কিছুক্ষণ পর বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পাম্পে থাকা লোকজন, অটোরিকশাচালকসহ চারজন আহত হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার কামাল বলেন, বাসে গ্যাস নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে