
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হলে খাবারের মধ্যে নখ কাটার মেশিন পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা।
গতকাল শনিবার রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান। এই ঘটনায় ক্যানটিন অপারেটরকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
ওই ছাত্রীর অভিযোগ, রাতে খাওয়ার ডাইনিং থেকে গিলা-কলিজা নিয়ে নিজের কক্ষে আসেন তিনি। রুমে এসে কলিজার প্যাকেটটি খুলে তার ভেতরে একটি জং পড়া নেইল কাটার (নখ কাটার মেশিন) দেখতে পান। এটা দেখার পর আর খাবার না খেয়ে রাত পার করা লাগছে।
হলের আবাসিকে থাকা একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হলের ডাইনিংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। ডাইনিংয়ে যাঁরা কাজ করেন, তাঁদের শিশু-বাচ্চারা সব সময় ডাইনিংয়ে থাকে। ডাইনিংয়ে পরিবেশ খুবই বাজে। তাদের রান্নাবান্না বা খাবার অপরিষ্কার হাতে ঘাঁটাঘাঁটি দেখলে তা খাওয়ার রুচি আসে না।
জানতে চাইলে হলের প্রভোস্ট নাসির উদ্দিন বলেন, ‘খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর প্রাথমিকভাবে বর্তমান অপারেটরকে বাদ দেওয়া হয়েছে। নতুন অপারেটরের জন্য ক্যানটিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। মার্চের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যানটিন পরিচালনা করবে। তবে সেই পর্যন্ত বর্তমান অপারেটর ক্যানটিন চালাবে।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে