
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় সাজমুন নাহার (৪০) নামের এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, জান্নাতুল দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তাঁর মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা এক একজন অপরিচিত নারী (তাঁর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
জান্নাতুল তাঁর শিশুটিকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তাঁর সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে জানান।
কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজমুন নাহার স্বীকার করেছেন তার ওরশজাতজাত সন্তানটি প্রতিবন্ধী হওয়ায় তিনি আব্দুর রহমানকে চুরি করেছেন। আব্দুর রহমানকে তিনি নিজের সন্তান হিসেবে লালন পালন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই পিকআপ ভ্যান ছিনতাইচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বালুজুড়ি এলাকায় গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
১ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে শামীমা আকতার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীমা সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোলাহাটের বাসিন্দা শেখ সোহাগের স্ত্রী।
৭ মিনিট আগে
‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড পাবে না। যারা আজকের মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন।’ পটুয়াখালীর দশমিনা উপজেলার বিএনপির সদস্যসচিব মো. শাহ্ আলম শানু এক ইফতার মাহফিলে এসব কথা বলেছেন।
৮ মিনিট আগে
মনে রাখতে হবে, ঈদ উপলক্ষে মাত্র দুই-তিন দিনে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। তাদের যাত্রাটা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর নির্দেশে যে প্রস্তুতি আমরা নিয়েছি, তাতে আমরা নিশ্চিত যে যাত্রীরা স্বস্তিতে আরামদায়ক যাত্রার মাধ্যমে স্বজনদের কাছে যাবে।
১৩ মিনিট আগে