নোয়াখালীর চাটখিল উপজেলায় এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ভারতীয় মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের ওরালি ভূঁইয়া বাড়িতে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের চাটখিল থানার মাধ্যমে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ওরালি ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে নূর হোসেন মনির (৪৯), একই গ্রামের আন্তিয়ার বাড়ির মফিজুল হকের ছেলে বাবুল (৪৫) ও ইয়াছিন হাজী বাড়ির মহসিনের ছেলে হারুন (৪৯)।
জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি গাঁজা, ১৬০ পিস ইয়াবা, ১০ বোতল ভারতীয় মদ। এছাড়া দুটি স্মার্ট মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ও মাদকদ্রব্য বিক্রির নগদ ১ লাখ ৭২ হাজার ৫৬০ টাকাও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে মাদক উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে নোয়াখলা ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি নূর হোসেন মনির বাড়ির একটি ঘরে অভিযান চালিয়ে মনিরহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।’
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘরের স্টিলের একটি শোকেস ও খাটের নিচ থেকে উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটখিল থানায় মামলা করা হয়েছে। থানার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে