
নোয়াখালীর চাটখিল উপজেলায় নেহার বেগম (৬০) নামের এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ছেলে মো. জাবেদ পাটওয়ারীর (৩৮) বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহত নেহার বেগম ওই এলাকার মো. খোরশেদ মেম্বারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ মেম্বারের দুই ছেলে নোমান পাটওয়ারী ও জাবেদ পাটওয়ারীর মধ্য সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলে মা নেহার বেগম সমাধান করতে এগিয়ে আসলে জাবেদ পাটওয়ারী মাকে গলাটিপে ধরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই জাবেদ পাটওয়ারী পলাতক রয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে