
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে অন্তত ২০ দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মাইজদী টাউনহল মোড়সংলগ্ন নূপুর মার্কেট ও হকার্স মার্কেটের একটি অংশে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালন আব্দুল্লাহ হারুন পাশা। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে অগ্নিকাণ্ডের শিকার বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান। রাত সাড়ে ১১টার দিকে নূপুর মার্কেটের পাশের একটি বইয়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে ভয়াবহ ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তাঁদের সঙ্গে চৌমুহনী, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচরসহ কয়েকটি স্টেশনের আটটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে আড়ত, কাপড়ের দোকান, গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়, সাইকেল মেরামতের দোকান, হোটেল ও ভ্যারাইটিজ স্টোরসহ অন্তত ২০ দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও জানান, যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এর আধা ঘণ্টা আগে বেশির ভাগ দোকান ও মার্কেট বন্ধ হয়ে যায়। ফলে প্রথমে আগুনের বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। অনেকে বাসায় ছিলেন। তাই মালামাল বের করতে পারেননি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে