
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের সমর্থকদের গণসংযোগের সময় হামলার অভিযোগ উঠেছে। এতে সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে কাজী বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা জানান, বিকেল থেকে তাঁরা ওই ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। রাতে কাজী বাড়ির সামনে গেলে দেশীয় অস্ত্রসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় এনসিপি কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮), নজরুল ইসলাম সাগর, জেলা জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. হাবিব উল্লাহসহ সাতজন আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে এনসিপির কর্মী জাহিদকে গুরুতর অবস্থায় ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস জানান, শিবিরের কিছু লোক পার্শ্ববর্তী আমানউল্যাহপুর থেকে এসে ঝামেলা করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করেন। তবে কাউকে মারধর করা হয়নি। দৌড়ে পালাতে গিয়ে পড়ে হয়তো আঘাতপ্রাপ্ত হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান জানান, উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত প্রার্থীর পক্ষে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে