
নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কে তেলবাহী লরির চাপায় শফিকুর রহমান (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর দুই ছেলে, এক ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শুক্রবার বেলা ১১টার দিকে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মমিনুল হকের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন শফিকুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৩), সাইদুর রহমান (২০) এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুর রহমান মারা যান।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুর রহমানের দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লরির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে এবং প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম ও কবিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্থানে স্পিড ব্রেকার বা ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি উন্নয়ন করা হলেও ওই এলাকায় কোনো স্পিড ব্রেকার স্থাপন করা হয়নি। আশপাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী এই সড়ক পার হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, তেলবাহী লরিসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে