
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অদ্রিবা (৮) ও তূর্য (৪) নামে দুই ভাইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শনিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অদ্রিবার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই হাসপাতালে ভাই তূর্যের মৃত্যু হয়।
এর আগে ১ অক্টোবর রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কুমোদ নাথ (৪৪), তাঁর স্ত্রী সবিতা রানী নাথ (৩২), তাঁদের শিশুকন্যা অদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩) দগ্ধ হয়। তাঁদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শিশুদের বাবা কুমোদ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রান্না ঘরের লাইনের গ্যাসের চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিকেজে পুরো ঘরে গ্যাস জমে থাকে। এ সময় ওই বাসার একটি কক্ষে পূজা করার জন্য প্রদীপ জ্বালাতে গেলে গ্যাসে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই বাসার একটি দেয়ালের কিছু অংশ ও জানালার থাইগ্লাস চুর্ণবিচুর্ণ হয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম জানান, গ্যাস লিকেজে দগ্ধ শিশু দুটির মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজন জানিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে