
নোয়াখালীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় হাসিনা খাতুন (২৫) নামের এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীসংলগ্ন বিবিরহাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসিনা খাতুন ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ৬১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা আবুল হাসানের মেয়ে। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন নিহতের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পুলিশের নায়েক সাইফুল ইসলাম এবং তিন বছর বয়সী রোহিঙ্গা শিশু তামিম।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেলে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার জনতা বাজারঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ পর্যন্ত ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নারীসহ দুজনের মরদেহ মিলেছে। এখনো নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে