
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে অপহরণের চেষ্টা ও গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশের একটি চা দোকানে বসেছিলেন ফারুকসহ কয়েকজন। এ সময় একটি সিএনজি অটোরিকশা যোগে কয়েকজন মুখোশধারী এসে প্রথমে ফারুককে টেনেহিঁচড়ে অটোরিকশায় তোলার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ফারুককে অটোরিকশায় তুলতে ব্যর্থ হলে মুখোশধারীদের একজন তাঁর দুই পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে