
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আন্তস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলায় দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন খেলোয়াড় আহত হন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার চরক্লার্ক লর্ড লিউনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। খেলা চলছিল মোহাম্মদপুর চরক্লার্ক ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা ও বাংলাবাজার লর্ড লিউনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের মধ্যে। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সংঘর্ষ চলে।
আহতরা হলেন চরক্লার্ক ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ, জীবন, হাসান মাহমুদ, সাইফুল ইসলাম আরমান ও মেজবাহ উদ্দিন ফয়সাল। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এর মধ্যে আরমানকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। চোখে গুরুতর আঘাত পাওয়ায় ফয়সালকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খেলোয়াড় ও স্থানীয়দের ভাষ্যমতে, খেলার প্রথমার্ধ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর জেরে দর্শক সারি থেকে স্থানীয় সবুজ নামের এক যুবক বাঁশ নিয়ে মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের ওপর হামলা চালান। এতে আরমান ও ফয়সাল গুরুতর আহত হন। পরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরাও হামলায় জড়িয়ে পড়েন। এতে আরও কয়েকজন আহত হন। ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ, মাধ্যমিক সুপারভাইজার কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চরক্লার্ক ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লাহ বাহার বলেন, ‘খেলায় নিশ্চিত হার জেনে স্থানীয় প্রতিষ্ঠানের দর্শক আমাদের খেলোয়াড়দের ওপর হামলা করে। এতে আমাদের অনেক খেলোয়াড় আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি প্রতিযোগিতা থেকে ওই প্রতিষ্ঠানের প্রত্যাহার দাবি করছি।’
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহত খেলোয়াড়দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, ‘মাঠে বাগ্বিতণ্ডার জেরে খেলোয়াড়েরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে উভয় দলকে শান্ত করা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে