
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনের আগে ও পরে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেছেন প্রার্থী মাহবুবের রহমান শামীম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসায় তিনি এই সংবাদ সম্মেলন করেন।
শামীম অভিযোগ করেন, প্রথম থেকে নৌবাহিনী ও কোস্ট গার্ড পক্ষপাতমূলক আচরণ করে আসছিল। তারা বিএনপির কর্মীদের নাম ধরে ধরে মাইকিং করে খুঁজে নির্যাতন করেছে। তারা নির্বাচনের আগের দিন রাতে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। একধরনের ভীতিকর পরিবেশ তৈরি করে। নির্বাচনের আগের দিন বুড়িরচরের একজন মেম্বার, পৌরসভার কয়েকজনকে আটক করে নিয়ে আসে। পরে অনুরোধ করার পর ছেড়ে দেয়। এতে জনমনে ভীতি তৈরি হয়।
এ ছাড়া তারা নির্বাচনের পরে নিঝুম দ্বীপে বিএনপির নেতাদের বাড়িতে গিয়ে তল্লাশি করে। যুবদল নেতা মোতালেবকে পিটিয়ে আহত করে। প্রতিটি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিএনপির কর্মীদের নাম ধরে ধরে খোঁজে। তাদের সঙ্গে এ সময় এনসিপির কর্মীরা ছিল। নৌবাহিনীর উপস্থিতিতে গত কয়েক দিন হাতিয়ার নিঝুম দ্বীপ, জাহাজমারা, চরকিং ও নলচিরাতে এনসিপির নেতা-কর্মীরা বিএনপির কর্মীদের দুই শতাধিক বাড়িতে হামলা করে। হামলায় আহত অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় আছেন।
এসব বিষয়ে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। না হয় যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের ধানের শীষের প্রার্থীর প্রধান সমন্বয়কারী আলা উদ্দিন রনি, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে