নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় সম্পর্কে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। আজ সন্ধ্যার পর সিপিপির সদস্যরা বিভিন্ন হাট বাজার ও গ্রাম অঞ্চলে বেড়িবাঁধের ওপর এই মাইকিং করেন।
এ সময় বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। হাতিয়ায় সিপিপির ১৭৭ টি ইউনিটের প্রতিটি ইউনিটের সদস্যরা এ মাইকিং করেন।
এ দিকে তিন নম্বর ও পরে ৬ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়। যাতে দুর্যোগকালীন যে কোনো ধরনের যোগাযোগ করতে সহজ হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীস চাকমা বলেন, ‘হাতিয়ায় ২৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। হাতিয়ার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে করা কন্ট্রোল রুম থেকে প্রতিটি ইউনিয়নের সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে