
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা নির্বাচন চান না, চানটা কী? আপনারা চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন, এই সুযোগ জনগণ দেবে না। কারণ, জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য। আপনাদের লুট করার সুযোগ দিতে না। কোনো মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না।’
আজ রোববার নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জামায়াতসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা ১৫ বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে। দেশের একমাত্র দল বিএনপি, যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে।’
তিনি বলেন, ‘চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো উপজেলা-থানা বাকি নেই, যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে, কী থাকবে না।’
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে