
নোয়াখালী সুবর্ণচরে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাংখার বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৯টার সময় সোহেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারটি দোকান গ্রাস করে ফেলে। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে রাকিবের মসলার দোকান সুবর্ণ ট্রেডার্স, সোহেলের রাকিব স্টোর অ্যান্ড কসমেটিকস, আলাউদ্দিনের জান্নাত স্টোর অ্যান্ড ফার্নিচার এবং আবু কালামের দিদার হোটেল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদ পেয়ে, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ মিয়া, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মামুন হাসান রোহান প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে