নোয়াখালী চাটখিলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি এবং যুবদলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর। তিনি, এই ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি-যুবদলের অনেকেই অংশ গ্রহণ করেননি। গতকাল মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভা শেষের দিকে ওমর ফারুকের নেতৃত্বে জাহিদসহ একদল নেতা-কর্মী ওই সভায় অংশ গ্রহণকারীদের ওপর হামলা করেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয় পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষের সময় জাহিদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ তোলেন এলাকাবাসী। আতঙ্কে স্থানীয় কড়িহাটি বাজারের দোকানপাট বন্ধ করে লোকজন এলাকা ত্যাগ করেন।
আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয় লোকজন।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে