
নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান ও তাঁর স্ত্রী সামিরা শারমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করার অপরাধে এ মামলা করা হয়। আজ মঙ্গলবার সকালে দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন জহিরুল হক রায়হান। এরপর আরও দুই মেয়াদে তিনি মেয়র পদে নির্বাচিত হন। গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত তিনি মেয়র পদে বহাল ছিলেন। মেয়র পদে থাকাকালীন রায়হান অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অনেক সম্পদ অর্জন করেন। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে গত ২০১৯ সালে জহিরুল হক রায়হান ও তাঁর স্ত্রী সামিরা শারমিন তাঁদের সম্পদ বিবরণী দাখিল করেন। ওই বিবরণীতে রায়হানের স্ত্রী একজন গৃহিণী এবং তাঁর আয়ের কোনো বৈধ উৎস ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।
কিন্তু তাঁর নামে জেলার সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় জমিসহ একটি চারতলা বাড়ি পাওয়া গেছে। সম্পদ বিবরণী যাচাইকালে ওই বাড়ির নির্মাণে ব্যয় পাওয়া গেছে ৪৮ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। সামিরা শারমিন ও জহিরুল হক রায়হান পরস্পর যোগসাজশে ওই স্থাবর সম্পদ অর্জন-পূর্বক ভোগদখল করেছেন মর্মে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা; তৎসহ দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদ আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তকালে ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা ও অন্য কোনো তথ্য পেলে তাও আমলে আনা হবে। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
আরও খবর পড়ুন:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে