
নীলফামারী-১ আসনে (ডোমার-ডিমলা) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তাঁর সমর্থকেরা। আজ শনিবার দুপুরে ডিমলা ও ডোমার উপজেলায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি দেন।
আজ দুপুরে ডিমলা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে তুহিনপন্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নীলফামারী-১ আসনে বিএনপির নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। তাঁরা জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পক্ষে কোনোভাবেই কাজ করবেন না। এ সময় তাঁরা জোট প্রার্থী আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি দেন।
একই দাবিতে ডোমার উপজেলায়ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।
দুই উপজেলায় বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁদের কয়েকজন প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন।
ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাব্বানী প্রধান বলেন, ‘এই আসনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন তাঁর পক্ষেই। তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমরা তা মেনে নেব না।’
জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই আসনে তুহিন ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামবে না। প্রয়োজনে জোটের প্রার্থীকে বর্জন করা হবে।’
প্রসঙ্গত, নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে নীলফামারী-১-সহ চারটি আসন ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে