
নেত্রকোনার কেন্দুয়ায় কচুরিপানার নিচে লুকানো অবস্থায় মো. নূরুজ্জামান (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বিলের পাশ থেকে তাঁর অটোরিকশাটি উদ্ধার করা হয়।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার আদমপুর-দুল্লী সড়কের দুল্লী সেতুর পাশে মরা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নূরুজ্জামান নওপাড়া ইউনিয়নের পাচাহার বড়বাড়ী গ্রামের মৃত মোগলচানের ছেলে।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে নূরুজ্জামান অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে তিনি কেন্দুয়া পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন আতিক মিয়ার দোকানে চা পান করেন। এ সময় তার অটোরিকশায় তিনজন পুরুষ ও একজন নারী যাত্রী ছিলেন বলে জানা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও তখন বন্ধ পাওয়া যায়।
পরে রাত আড়াইটার দিকে স্থানীয় অটোচালক মো. ইকবাল মরা বিল এলাকায় রক্তমাখা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। তিনি থানায় খবর দিলে কেন্দুয়া থানার এসআই আউয়াল গিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন। এরই সূত্র ধরে খুঁজতে গিয়ে সকালে কচুরিপানার নিচে লুকানো অবস্থায় নূরুজ্জামানের লাশ পাওয়া যায়।
লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে যাত্রীবেশে দুর্বৃত্তরা নূরুজ্জামানকে হত্যা করেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তমাখা সিএনজিটি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও সম্পৃক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে