
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নেত্রকোনার পূর্বধলায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন শিশু বক্তাখ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ রোববার বিকেলে উপজেলার লেটিরকান্দায় নিজের মাদ্রাসার সামনে এই গরু জবাই করেন তিনি।
এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রফিকুল ইসলাম মাদানী নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর। তিনি লেখেন, ‘৫ মে রাতে নিরীহ হেফাজতের কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদ্যাপন করেছিল। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদ্যাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি ইনশা আল্লাহ।’
নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করেন। এরপর গোশত কেটে রান্না করা হয় বিরিয়ানি। মাদ্রাসার দেড় শ শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীর জন্য সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয়।
জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে ফাঁসি দিতে হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে