নেত্রকোনার মদনে লোকনাট্যের নামে নারীদের ‘অশ্লীল’ নৃত্য পরিচালনার অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া। গতকাল রোববার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের এ যাত্রাপালা অনুষ্ঠান বন্ধ করা হয়।
লোকনাট্যের অনুমোদন নিয়ে বলাকা শিল্পগোষ্ঠী নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে যাত্রার নামে সেখানে নারীদের অশ্লীল নৃত্য চলতে থাকে। খবর পেয়ে ইউএনও মো. শাহ আলম মিয়া গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, মদন থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খানসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলাকা শিল্পগোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারের লোকনাট্যের অনুমোদন দেয় প্রশাসন। গত ১৮ এপ্রিল থেকে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু লোকনাট্যের নামে চলছিল নারীদের অশ্লীল নৃত্য। এর আড়ালে চলছিল জুয়া ও মাদকের ছড়াছড়ি। এমন সংবাদ পেয়ে রোববার রাত ১২টার দিকে অনুষ্ঠান স্থলে যান ইউএনও মো. শাহ আলম মিয়া। যাত্রাপালার নামে অসামাজিক কর্মকাণ্ডের সত্যতা পেয়ে তাৎক্ষণিক অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি। এ সময় আয়োজকেরা গা ঢাকা দেন।
এদিকে যাত্রাপালা বন্ধের পর থেকে একটু আড়ালে চলে যাওয়ায় বলাকা শিল্পগোষ্ঠীর কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, ‘নির্ধারিত শর্তে বাররী বাজারের পাশে লোকনাট্য করবে বলে অনুমোদন নেয় বলাকা শিল্পগোষ্ঠী। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে