
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে হদি সম্প্রদায়ের গাঁওবর্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে ও একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহনাজ সামাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব (পরিমেয় ঐতিহ্য শাখা) নিলুফার ইয়াসমিন, সোহরাব হোসেন তালুকদার, আব্দুল আজিজ, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, ডন বস্কো কলেজের অধ্যক্ষ রুমন রাংসা, বাংলাদেশ হদি কল্যাণ পরিষদের সভাপতি লিটন দেব সেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সদস্য সমীরণ কুমার সিংহ, সন্ধ্যারানী হাজং, কবি ক্রসওয়েল খকসী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হদি সম্প্রদায়ের মানুষের ভাষাসহ তাদের কৃষ্টি-কালচার প্রায় হারিয়ে যাচ্ছে। হারিয়ে যেতে বসা তাদের কৃষ্টি-কালচার ধরে রাখতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
হদি সম্প্রদায় সূত্রে জানা গেছে, গাঁওবর্ত হলো হদি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আদি ধর্মবিশ্বাস। গাঁও অর্থ সমাজ আর বর্ত হলো পূজা। সমাজকে বিশুদ্ধকরণের মাধ্যমে মানুষের রোগ ও বিপদ থেকে মুক্তির জন্য গাঁওবর্ত দেবতার পূজা করা হয়।
আলোচনা শেষে সন্ধ্যায় একাডেমি শিল্পী ও শেরপুর থেকে আসা হদি সম্প্রদায়ের শিল্পীরা দলীয় নৃত্য, গান ও কীর্তন পরিবেশন করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে