
ময়মনসিংহ ও নেত্রকোনার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি ও পদায়ন-বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর সারা দেশে গুদামের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়। পাশাপাশি নীতিমালা লঙ্ঘন করে বদলি ও পদায়ন-বাণিজ্যের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার খাদ্যসচিব মো. মাসুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, চলতি মৌসুমের আমন সংগ্রহ অভিযান নিরবচ্ছিন্ন ও সফলভাবে সম্পন্ন এবং লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত থাকবে। এই সিদ্ধান্তের আওতায় এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডির ব্যবস্থাপক এবং সাইলোসমূহের অধীক্ষকগণও অন্তর্ভুক্ত থাকবেন।
খাদ্যসচিব মো. মাসুদুল হাসান বলেন, ‘নীতিমালা লঙ্ঘন করে বদলি-পদায়নের অভিযোগ পেয়েছি। অনৈতিক লেনদেনের কথাও আলোচনায় এসেছে। বদলি-বাণিজ্যের বিষয়ে তদন্ত করে প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গতকাল সোমবার আজকের পত্রিকায় ‘খাদ্যগুদামে বদলি-বাণিজ্য’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এতে ময়মনসিংহ ও নেত্রকোনায় খাদ্যগুদামের অন্তত ছয়জন কর্মকর্তাকে নীতিমালা লঙ্ঘন করে বদলি করার কথা উল্লেখ করা হয়। তাঁদের চাপ দিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই পারিবারিক সমস্যার আবেদন লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। একই গুদামে নতুন কর্মকর্তা পদায়নে ব্যাপক বাণিজ্যেরও অভিযোগ ওঠে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে