
নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধানখেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।
উপজেলার জারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, ‘আজ দুপুরের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে রয়েছে। তবে তাঁর পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত খুঁজেছি। আজ বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
পূর্বধলা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে