
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা হয়।
আসনটিতে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে রফিকুল ইসলাম হিলালী এবং দলের বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মমেক হাসপাতালে পাঠানো আহত দুই ব্যক্তি হলেন গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। আব্দুল হালিমকে ছুরিকাঘাত এবং মোনতাজ মিয়াকে লাঠিপেটা করা হয়েছে। দুজনই ধানের শীষের প্রার্থীর সমর্থক।
স্থানীয় বাসিন্দারা জানান, গারাউন্দ ও দেওপাড়া গ্রাম দুটি পাশাপাশি অবস্থান। গতকাল দিবাগত রাতে নির্বাচন নিয়ে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের সমর্থক গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়। অন্যরা স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। সেনাসদস্যরাও ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে