নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের এক দিন পর অন্তর মিয়া (২৫) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর উদ্ধার করা হয়।
অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা লাশটি অন্তরের বলে শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত অন্তরের ভাই ফেরদৌস মিয়া বলেন, ‘অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেত এবং কয়েক দিন পর আবার বাড়িতে ফিরত। রোববার দিবাগত রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ বিকেলে মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অন্তরের লাশ দেখতে পাই।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে