নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহতদের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রয়েছে, তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ুম মিয়া (৪০)। তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।
আহত কাইয়ুম মিয়া বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসে ছিলাম। হঠাৎ একটা শিয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয়, পাড়া-প্রতিবেশী ১৭ জনকে কামড়িয়েছে। এর পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।’
বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী জানান, ‘বুধবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত রোগীরা আসে। আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত জালাল সিকদার ও তাঁর ছেলে সিফাত সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে তাঁদের বাবুগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে সুজন সরকার (৩০) নামে এক সেলুনমালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে তাঁকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
নগরীর খালিশপুর নিউমার্কেটের ময়লার স্টেজ পয়েন্ট থেকে কেসিসির গাড়ির তেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন খুলনা সিটি করপোরেশনের গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে স্থানীয়রা আটক করে। পরে কেসিসির কনজারভেন্সি কর্মকর্তার হস্তক্ষেপে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
এসআই বিপ্লব সরকার বলেন, ঘটনার পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নানা উপায়ে আসামির অবস্থান শনাক্ত ও মামলার তদন্ত শুরু করে। আসামি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ সব ডিভাইস ফেলে দেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি....
৫ ঘণ্টা আগে