নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্ষণের পর একটি শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিক্রমশ্রী গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে গ্রামের কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই যুবককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমি ভাত খাওয়া অবস্থায় মেয়েকে রেখে যাই। মাঠ থেকে এসে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। আমি সঠিক বিচার চাই।’
ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই বলেন, ‘ছোট একটা মেয়েকে যারা বাঁচতে দেয়নি। তাদের যথাযথ বিচার দাবি করছি।’
বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঝোলানোর আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
১৫ মিনিট আগে
রাজধানীর চকবাজারের হরনাথ সেন রোডে রিপা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে
খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
২ ঘণ্টা আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
২ ঘণ্টা আগে