
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এতে দুজন উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ডিবি পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।
খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। সেই সঙ্গে হামলাকারী ১৫ জনকে আটক করা হয়েছে।
এ সময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ৫ বোতল ভারতীয় মদ, ২০টি ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গোনার মেশিন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এই ঘটনা ঘটে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি জানা যায়।
হামলায় আহত ব্যক্তিরা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল, শওকত, সহকারী উপপরিদর্শক আবুল কালাম, সদস্য শামীম, হিমেল ও খায়রুল। এ ছাড়াও স্থানীয় একটি দৈনিকের ফটোগ্রাফার শ্যামল সরকার আহত হয়েছেন বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার ডাইয়ের কান্দার মামুন মিয়া, আল আমিন, তেরোতোফা এলাকার সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, মাহমুদুল ইসলাম সায়েম; কৃষ্টপুর এলাকার মোশারফ মিয়া; আমগড়া এলাকার কাউসার আহমেদ ও রায়পুর এলাকার আফাজ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা, কসমেটিকসসহ নানা পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসে সংঘবদ্ধ একটি চক্র। ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে, এমন খবরে গতকাল বিকেলে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তেরতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের মানুষকে জড়ো করে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। কিলঘুষি মেরে, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ডিবির ছয় সদস্যকে আহত করে। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং ১৫ হামলকারীকে আটক করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে