
নেত্রকোনার কেন্দুয়ায় রাব্বি হাসান অনিক (১৭) নামের কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পরিবারের কাছে থেকে দামি মোবাইল ফোন কেনার টাকা চেয়ে না পেয়ে কীটনাশক পান করে অনিক। গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অনিক কেন্দুয়া পৌরসভার বাদেআঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, অনিক কয়েক দিন আগে বাড়িতে আসে। দামি মোবাইল ফোন কেনার জন্য পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা আবদার করে সে। কিন্তু অভিভাবকেরা এতে অপারগতা প্রকাশ করেন। এতে রাগ করে গত শনিবার রাতে সে কীটনাশক পান করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত ৯টার দিকে সে মারা যায়। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়িতে আনার পর আজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, এ ঘটনায় পরিবারের সদস্যরা মুখ খুলছে না। তবে শুনেছি, দামি মোবাইল ফোন কেনার টাকা চেয়ে না পাওয়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে