নেত্রকোনার বারহাট্টায় বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার ওরাদীঘি এলাকায় এই সংঘর্ষ হয়।
নিহত অটোরিকশার চালকের নাম জালাল মিয়া (৩০)। তিনি কলমাকান্দা উপজেলার গুতুরা গ্রামের কালাচান মিয়ার ছেলে।
বারহাট্টা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সকালে নেত্রকোনা থেকে একটি বাস কলমাকান্দা যাচ্ছিল। বাসটি ওরাদীঘি পৌঁছালে গুতুরারবাজার থেকে ছেড়ে যাওয়া চালবোঝাই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জালাল মিয়া মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে