
নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচপাম্প নিয়ে দ্বন্দ্বের জের ধরে কায়সার ইমরান বাবুল (৫৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুলের ছোট ভাই রতনকে আটক করেছে পুলিশ।
কায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সেচপাম্প নিয়ে কায়সার ইমরান বাবুলের সঙ্গে তাঁর ভাই রতন ও আরেক ভাই কামালের ছেলেদের বিরোধ চলছিল। ওই পাম্পের অধীনে তাঁর কিছু আবাদি ফসলি জমি আছে। তিনি জমিতে নিয়মিত পানি পেতেন না। এ ছাড়া সেচপাম্পের আয়ের অংশ বাবুলকে দেওয়া হতো না। এসব বিষয় নিয়ে এলাকার মানুষ বিভিন্ন সময় মীমাংসার চেষ্টাও করেন।
গতকাল এশার নামাজের সময় বাবুল তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসলে একপর্যায়ে সেচ পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রতন ও ভাতিজা বাপ্পি হামলা চালান। এতে ঘটনাস্থলে কায়সার ইমরান বাবুল মারা যান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য বাবুলের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত রতন তাঁর ছেলে ও কামালের দুই ছেলেকে ইন্ধন দেন। এরপর তাঁরা চাচার ওপর হামলা চালান। তাঁদের মারধরে বাবুল তাঁর বাবার ঘরে গিয়ে ওঠেন। কিন্তু সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেই সঙ্গে হামলার মূল ইন্ধনদাতা রতনকে আটক করা হয়েছে। মামলা হলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে